prakrito
শুক্রবার, ১৩ মে, ২০১১
খাপছাড়া-৬
আমি নিশ্চিত অব্যক্ত কথাগুলো আরো অনেকেরই ঘোর লাগা মুহুর্তের জন্ম দেয়। তাই একা বসে ভাবিনা। লিখতেও যাইনা। ইদানিং লিখবার চেষ্ঠা বুড়োদের মত নস্টালজিয়ায় ভোগে। খুব বিরক্ত লাগে।লেখিনা।
কাগজ আর কলম সেই কবে হারিয়ে বসেছি। অবশ্য এটা আমার অতিরিক্ত আলসেমীর কারণে।এখন আধুনিক হয়ে গেছি। কী-বোর্ডের কালিহীন অক্ষরে চলে বাক্য বুনার ব্যর্থ প্রয়াস। কোলের ওপর ল্যাপটপ আর মাথায় সূতোহীন চিন্তার স্রোত। কোন ঘোর নেই তাতে।
সেদিন দোকানে ডাকাত পড়লো। মাথায় আগ্নেয়াস্ত্র দেখে যতখানি ভয় পাবার কথা ততখানি পেলাম না। কী জানি অনুভূতিও হয়তো এখন ভোঁতা হবার পথে।ভাবছি খারাপ হবেনা তাহলে।পৃথিবীকে দেখা যাবে তার মত করে। একবার শুধু চোখে অন্ধকারের মত ঘোর লেগেছিল।
ব্লগে ফেলানীর কথা পড়লাম।তাকিয়ে থাকলাম। ঘৃণা হলো (আবেগের উপস্থিতি), পড়তে পড়তে গলায় গিঁট ঠেলে এলো। ফেসবুকে যারা দেশে আছে তাদের দেয়ালে লিংক সেঁটে এলাম। আমার দায়িত্ব এখানেই শেষ।ও হ্যা, হাত তোলে খোদার কাছে বিচার চেয়েছিলাম বলেও মনে পড়ে।
কোর্সওয়ার্ক জমা দেবার কথা এ মাসের একত্রিশতম দিনে। ফোল্ডার ঘেঁটে দেখি মাত্র চারটা সম্পূর্ণ।এখনো দশটা পথ চেয়ে আছে।
ইদানিং অলস হয়ে গেছি।চরম ভাবে।
বৃহষ্পতিবার, ১২ মে, ২০১১
কালবৈশাখী ঝড়ে উড়ছে আমার মফস্বল শহর
কালবৈশাখী ঝড়ে উড়ছে আমার মফস্বল শহর,
যেন বেজে গেছে সময়ের আগে ঈশ্রাফীলের সেই বিনাশী শিঙ্গা ।
বিকেলের স্তব্ধ উষ্ণতা বলে গিয়েছিল আজকের তাজা খবর
গরমের পর প্রকাশ্য হমালা হবে, আজ ঝড় হবে
আজ শহরের আকাশ কাঁদবে দ্রুত ধাবমান বায়ুর আড়ালে
ধোঁয়ে মুছে যাবে সব কলঙ্ক দাঁগ চোখের ওপারে,অনেক দূরে।
কালবৈশাখী ঝড়ে উড়ছে আমার মফস্বল শহর
চিরন্তন শক্তের প্রবল রোষের টানে কাঁপছে আকাশ
কাঁপছে টিনের চাল, বস্তি আর দুর্বীনিত কৃষ্ণচূড়ার ডাল
ভিজে চুপচুপে হয়ে আছে কোণার ঐ ছোট্ট খেলার মাঠ
আর্দ্রতা ছুঁয়ে একপাশে ভিজে ত্রি-চক্র যানের চালক।
সময়ের সজ্ঞা না মানা এ অনাদী উৎসের প্রতীকের জোর
কখন কোন বারন শুনেনি, জানেনা কিভাবে থেমে যেতে হয়
সহস্র শক্তির অপব্যয় থেকে,হিংস্রতা থেকে ধ্বংস থেকে
ক্ষমা করে দিতে হয় অবলার ছোট্ট মোরগের ঘর।
কালবৈশাখী ঝড়ে উড়ছে আমার মফস্বল শহর
এক বুক ইট-পাথরের ভীতু সৈনিক ও লোহার বর্শা নিয়ে।
বৃহষ্পতিবার, ১৪ মে, ২০০৯
Bangla lyric: Nithua pathare (Monpura)
dhoro bondhu amar keho nai, tulo bondhu amar keho nai...
chikono dhutikhani porite na jani, na jani bandhite kesh
na jani bandhite kesh, na jani bandhite kesh.
olpo boyoshe piriti koria hoye gelo jibonero sesh
hoye gelo jibonero sesh, hoye gelo jibonero sesh.
premero murali bajate na jani, na pari bandhite sur
na pari bandhite sur, na pari bandhite sur.
Nithua pathare nemechhi bondhure, dhoro bondhu amar keho nai
dhoro bondhu amar keho nai, tulo bondhu amar keho nai...